যন্ত্রাংশ ঠান্ডা রাখতে ইলেকট্রনিক রক্ত!

প্রযুক্তির উত্কর্ষে কম্পিউটারের
সবকিছুই উন্নত
এবং পরিবর্তিত
হচ্ছে।
কম্পিউটারের প্রসেসর ক্রমে উন্নত এবং
শক্তিশালী হলেও একটি সমস্যা থেকেই
যাচ্ছে।
আর তা
হলো, অনেক
শক্তিশালী চিপ হওয়া সত্ত্বেও ব্যবহারের
সময় এগুলো
গরম হয়ে
ওঠে।
তবে এগুলো
ঠান্ডা রাখতে
এবং খুব
বেশি গরম
যাতে না
হয় সে
জন্য বিজ্ঞানীরা
এবার নতুন
এক উপায়
বের করেছেন। চিপ
ঠান্ডা রাখার
কাজে এবার
ব্যবহার করা
হবে ইলেকট্রনিক
রক্ত।
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন অনেক দিন ধরেই কম্পিউটারের যন্ত্রাংশ ঠান্ডা রাখার জন্য কার্যকরী উপায় বের করার চেষ্টা করে আসছিল। বর্তমানে সাধারণ কম্পিউটারের যন্ত্রাংশগুলো বাতাসের সাহায্যে ঠান্ডা করার ব্যবস্থা রয়েছে। কম্পিউটার ঠান্ডা রাখার জন্য মানবদেহের মতো চিপগুলোতেও তরল ‘রক্ত’ ব্যবহার করা হবে। কারণ, মানবদেহের অধিকাংশ তাপ নিয়ন্ত্রণে রাখার জন্য রক্তের ভূমিকা রয়েছে। আইবিএমের দুই কর্মকর্তা প্যাট্রিক রাচ এবং ব্রুনো বিল্ট এ প্রসঙ্গে জানান, কম্পিউটারের চিপগুলোতে সূক্ষ্ম চ্যানেল বা নালি থাকবে। এ নালির মধ্য দিয়ে ‘রক্ত’ প্রবাহিত হবে। এ তরল শুধু চিপগুলোকে ঠান্ডাই রাখবে না, পাশাপাশি এতে শক্তিও জোগান দিতে পারবে।
বিজ্ঞানীরা আশা করছেন, নতুন এ পদ্ধতির বাস্তবায়ন হলে ছোট পরিসরে কম্পিউটার চিপের শক্তি যেমন বাড়বে, তেমনি এর উত্পাদন ব্যয়ও অনেক কমে আসবে। উদাহরণস্বরূপ, গুগল তার নিজস্ব ডেটা সেন্টার ঠান্ডা রাখতে প্রতিবছর কোটি কোটি ডলার ব্যয় করে থাকে।

No comments:
Post a Comment