Friday, November 29, 2013

ফেসবুকে আসছে ‘নিউজ ফিড’পড়ার নতুন ফিচার

ফেসবুকে আসছে ‘নিউজ ফিড’পড়ার নতুন ফিচার

 

 ব্যবহারকারীদের নিউজ ফিড পড়ার সুবিধার্থে নতুন একটি ফিচার আনতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। ‘সেভ ফর লেটার’ নামের এ ফিচারটি নিউজফিড বুক মার্ক করে রাখার সুবিধা দেবে। ফিচারটি ব্যবহার করে ফেসবুক ব্যবহারের সময় পছন্দসই পোস্ট পরের কোনো সুবিধাজনক সময়ে পড়ার জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন ব্যবহারকারী। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি ও ব্যবসাবিষয়ক ওয়েবসাইট অল থিংস ডিজিটাল।

এ ছাড়াও খবর পড়ার বিশেষ সুবিধার একটি ফিচার তৈরি করছে প্রতিষ্ঠানটি যা ব্যবহারকারীকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর পড়ার ও সংগ্রহ করে রাখার সুবিধা দেবে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগের সাইট হিসেবে ব্যবহারকারীকে বিভিন্ন থার্ড পার্টি প্রকাশকের নিউজফিডগুলো পড়ার সুবিধা দেবে তারা।

এর আগে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও একসময় জানিয়েছিলেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত সংবাদপত্রের মতো এক ধরনের সুবিধা গড়ে তুলবে ফেসবুক। কবে নাগাদ এ ফিচার উন্মুক্ত করা হবে সে বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

No comments:

Post a Comment