Monday, November 25, 2013

কভার লেটার কিভাবে লিখবেন?

কভার লেটার কিভাবে লিখবেন?


আস্‌সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্ তা’আলার মেহের বানীতে অনেক ভাল আছেন। আজ আলোচনা করব কিভাবে বিড জিতবেন এ নিয়ে।





বিড করার প্রথম ধাপেই হচ্ছে, কাজ সিলেকশন-আপনার প্রোফাইল যে কাজের উপর ভিত্তি করে তৈরী করেছেন সেই ধরণের কাজে বিড করুন। দ্বিতীয়ত, আপনি যে কাজ করতে পারবেন এবং সঠিক সময়ে ডেলিভার দিতে পাড়বেন সে কাজে বিড করুন।





কাজ সিলেক্ট করার পর কভার লেটারের পালা-কভার লেটারের শুরুতেই বায়ারকে সম্বোধন দিন। শুধুমাত্র একটি কথা বা দুইটি কথা লিখেই কভার লেটার সেন্ড করার দরকার নেই। আপনি যে কাজটা বুঝতে পড়েছেন এবং করতে পারবেন তা বিস্তারিত লিখুন। বিস্তারিত লিখতে গিয়ে আবার রচনা লিখতে যাবেন না। যতটুকু সম্ভব কম লিখুন। অর্থাৎ, কম কথায় বেশী বুঝানোর চেষ্টা করুন। কারণ, একেবারে ইতিহাস লিখে দিলে বায়ার পড়তে অসহ্য বোধ করবে। তাই মানসম্পন্ন কথা লিখুন। আপনার আত্মবিশ্বাস ফুটিয়ে তুলুন।





প্রথমে কাজটা বোঝেন, তারপর অল্প কথায় বলেন যে: *****এই কাজ কোনো ব্যাপার না, আমি আগেও করেছি, এই দেখেন [লিংক] বা স্যাম্পল (এটাচ করা ফাইলে)***** শুধু এই লাইনটাই, ইংরেজিতে সবচেয়ে ভাল কভার লেটার।





কপি-পেষ্ট থেকে বিরত থাকা-প্রতিবার কভার লেটার লিখার সময় ভিন্নতা রাখুন। বার বার একই কভার লেটার লিখবেন না। আপনার প্রোফাইলেও কারো প্রোফাইল থেকে কপি করে কিছু বসাবেন না।





কাজের উদাহরণ দিন-আপনি যে কাজে বিড করবেন সে কাজের উদাহরন দিন। অর্থাৎ আপনি যে এই ধরনের কাজ এর আগেও করেছেন তা বায়ারকে জানিয়ে দিন। এর জন্য বিড করার সময় এটাচমেন্টে আপনার আগের করা কাজগুলো যুক্ত করে দিন। একই সাথে আপনার পোর্টফোলিওয়ের দিকে বায়ারের দৃষ্টি আর্কষণ করুন।





কাজের জন্য সঠিক মূল্য-আপনি যখন বিড করবেন, তখন আপনার কাজের জন্য সঠিক মূল্যটি চেয়ে নিন। কাজের জন্য মূল্য খুব বেশী চাওয়া যেমন বুদ্ধিমানের কাজ না, তেমনি খুব কম চাওয়াও ভাল হবে না। তাই একটা স্ট্যান্ডার্ড মূল্য চাওয়াই ভাল।





ইন্টারভিউয়ের প্রস্তুতি-কাজে বিড করে আপনি কিছু পরীক্ষামূলক কাজের জন্য প্রস্তুত থাকবেন। বায়ার ইন্টারভিউতে ডাকার সাথে সাথে যত দ্রুত সম্ভব রেসপন্স দিন। সে কোন স্যাম্পল কাজ চাইলে তা গুরুত্ব সহকারে সম্পন্ন করুন। ইন্টারভিউতে থাকা অবস্থায় বা বায়ারের সাথে চ্যাটিংয়ে ভদ্রতা বজায় রাখুন। চ্যাটিংয়ে গিয়ে “Hi dude/ whatz up!” এসব লিখার দরকার নাই। বায়ার আপনার সাথে যেভাবে কথা বলে আপনিও তার সাথে একইভাবে কথা বলুন। একটা কথা মাথায় রাখবেন যে সে আপনার “বস”। তাই সবসময় নিজের স্থানে থেকেই ব্যবহার করা ভাল।শেষকথা, আপনার ধৈর্য, দক্ষতা এবং প্রোফেশনাল ব্যবহারই আপনার কাজ পাওয়ার জন্য যথেষ্ট।



আর যদিকোন সমস্যায় পড়ে যান, তাহলে, https://www.facebook.com/groups/odesklalmonirhathelp/ স্কিনসটসহ এখানে বিস্তারিত ভাবে বর্ননা করে প্রোষ্ট করুন আপনার সমস্যা সমাধান করবেন গুরুপের অভিজ্ঞ ব্যক্তিবর্গ ।





oDesk এর Tips দেখুন এই বেপারে: (এই লিখার সারমর্ম ওখান থেকে নেয়া)https://kb.odesk.com/questions/136/What+is+a+good+cover+letter%3F


* Sample Cover Letter:https://kb.odesk.com/questions/1419/Sample:+Cover+Letter



আরটিকেলের মাঝে অসামঞ্জস্যতা থাকা স্বভাবিক। ক্ষমাসুন্দর দৃষ্টিতে সবাই পড়বেন বলেই আশা করি।ভালো লাগা, মন্দ লাগা জানাতে ভুলবেন না কিন্তু! ভালো থাকুন, সাথে থাকুন…


কালীগঞ্জ, লালমনিরহাট।



বিনা অনুমতিতে ডক এডিট / অন্য কোথাও ব্যাবহার করবেন না)

No comments:

Post a Comment